ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ের ধংসস্তূপের ওপর অবৈধ ভাবে নির্মাণ করা হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। আজ বুধবার সকাল থেকে এ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে জেলা গণপূর্ত বিভাগ।
ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান সাংবাদিকদের জানান, সারাদেশে অভিন্ন বাজেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ করা হচ্ছে। আগামী ৫ আগস্টের আগে এ নির্মাণকাজ শেষ হওয়ার কথা। এ কাজের কত বরাদ্দ দেওয়া হয়েছে তা তার জানা নেই দাবি করে তিনি বলেন, ‘ডাইরেক্ট প্রক্রিউরমেন্ট মেথডে’ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে।
বুধবার দুপুর ১২টার দিকে সরেজমিনে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কের উত্তর পাশে নির্মিত আওয়ামী লীগে কার্যালয়ের যে কাঠামোটুকু অবশিষ্ট ছিল; তা বড় হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে। এ কাজে নিয়োজিত আছেন সাতজন নির্মাণশ্রমিক। কাজ তদারকি করছেন ঠিকাদার সোহান আল মামুন। তিনি জানান, গণপূর্তের এ কাজটি তারা পেয়েছেন। আজ থেকে তারা কাজ শুরু করেছেন।
২০২১ সালের ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কাছ থেকে শেখ রাসেল ফাউন্ডেশনের নামে ২৬ শতাংশ জমি একশনা বন্দোবস্তের ভিত্তিতে ইজারা নেন শামীম হক। পরে ওই জায়গাটি শেখ রাসেল স্কয়ার নামে পরিচিতি পায়। শামীম হক পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এর পরে ওই জায়গায় শেখ রাসেল ক্রিয়া চক্রের পাশাপাশি জেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয়। এ কার্যালয়টি ২০২৩ সালের ২৪ জুলাই উদ্বোধন করেন আওয়ামী লীগের দুই সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ ও আব্দুর রহমান।
জুলাই আন্দোলনে ঘটনার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালে জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে ৪ আগস্ট বিক্ষুব্ধ জনতা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগসহ ব্যাপক ভাঙচুর করে। পরদিন ৫ আগস্ট দ্বিতীয় দফার হামলায় সন্ত্রাসীদের দ্বারা কার্যালয়টি ধংসস্তূপে পরিণত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন সাংবাদিকদের বলেন, দেশব্যাপী ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে ইউনুসের সরকারি উদ্যোগে। গত সোমবার (৭ জুলাই) জেলা প্রশাসক, পুলিশ সুপার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদপুর শহরে কোথায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যায় সে ব্যাপারে সরেজমিনে কয়েকটি জায়গা পরিদর্শন করেন।তার মধ্যে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের এই কার্যালয়কে বেচে নেয়।যেটা খুব ন্যাক্কারজনক ব্যপার।

