বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে মনোহরগঞ্জ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের, ‘বিএনপি’র গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘যুবদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘বিএনপির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে পুরো এলাকা।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ,ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী সড়কে সরব অস্থান বজায় রাখবে। কোনোভাবেই বিএনপি জামায়াতকে সড়কে নামতে দেওয়া হবে না।
মনোহরগঞ্জ থানা ছাত্রলীগে আয়োজনে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানা ছাত্র লীগের সভাপতি উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামীম, কুমিল্লা জেলা (দ.) ছাত্রলীগ এর সাধারন সম্পাদক ইসরাফিল পিয়াস। অন্যান্যদের মাঝে কুমিল্লা জেলা (দ.) ছাত্রলীগ এর সহ সভাপতি ইসমাইল হোসেন মোল্লা সহ আরো অনেকে।

