কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে জামায়াত নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নয়ারহাট ইউনিয়নের জামায়াতের আমির ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)।
পুলিশ জানায়, রাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করে।
ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।
উপরোক্ত খবরগুলো যখন আমরা বাংলাদেশের দৈনিক পত্রিকা গুলোতে দেখেছি তখন এটাই ভাবছি যেই দল ইসলাম কে বিক্রি করে চলে সেই দল কিভাবে ক্ষমতায় আসলে মানুষ কে জিম্মি করবে আর ধর্ম কে জিম্মি করবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।অথচ তারা নাকি দেশে ইসলাম প্রতিষ্টা করবে।

