ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আত্মহত্যা
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইতিহাস
  9. ইলিশ মাছ
  10. উচ্চ বাজার দর
  11. উপহার
  12. এনসিপি
  13. কাজী নজরুল ইসলাম
  14. কারামুক্তি
  15. কুমিল্লা

লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে টাকা-স্বর্ণ লুটে নিল ডাকাত

নিজস্ব প্রতিবেদক
জুন ২৬, ২০২৫ ৪:১০ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের গতিরোধ করে টাকা-স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাতরা। বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের ভাষ্য, ডাকাতরা মরদেহের গলা ও কানে স্বর্ণালংকারের খোঁজ করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মিরপুরের বাসিন্দা আয়েশা খাতুন (৫০)। তিনি উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী। স্বজনরা রাতেই আয়েশার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ি ফিরছিলেন।

অ্যাম্বুলেন্সটি কালিতলা-দুর্গাপুর সড়কের মাঠসংলগ্ন এলাকায় পৌঁছলে ডাকাত দলের কবলে পড়ে। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তারা চালক ও আয়েশার স্বজনদের মারধর শুরু করে। সবার কাছ থেকে তারা ৩২ হাজার ৬০০ টাকা ও এক নারীর কানের দুল ছিনিয়ে নেয়। তাদের ভাষ্য, ডাকাতরা আয়েশার কান ও গলায় স্বর্ণালংকারের খোঁজ করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, তারা লিখিত অভিযোগ পাননি। তবুও বিষয়টি তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ডাকাতিতে যারা জড়িত, তাদের আটকে অভিযান চলছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।