ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আন্তর্জাতিক
  6. আহত
  7. ইতিহাস
  8. ইলিশ মাছ
  9. উচ্চ বাজার দর
  10. উপহার
  11. এনসিপি
  12. কারামুক্তি
  13. কুমিল্লা
  14. কুমিল্লা প্রতিনিধি
  15. খেলা
আজকের সর্বশেষ খবর

কিসের ইঙ্গিত দিচ্ছে এই রাজনীতি ?

আরাফাত খলিল
জুলাই ১৭, ২০২৫ ৩:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাটি বাংলাদেশের রাজনীতির নৈতিকতা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় সতর্কবার্তা। এই ঘটনায় শুধু সাধারণ মানুষ প্রাণ হারায়নি, আমাদের রাজনৈতিক সংস্কৃতির অস্থিরতাও আবার প্রকাশ পেয়েছে।

এনসিপি (ন্যাশনাল সিটিজেন্স পার্টি) নতুন দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে গিয়ে যে পথ বেছে নিয়েছে, তা কেবল বিপজ্জনক নয়, ভয়াবহভাবে উস্কানিমূলক।তাদের কর্মকাণ্ড দেশের সামাজিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

রাজনীতিতে মতবিরোধ থাকা স্বাভাবিক, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা কখনোই উস্কানি, বিদ্বেষ ছড়ানো বা ইতিহাস বিকৃতির লাইসেন্স হতে পারে না। এনসিপির কৌশল ছিল স্পষ্ট: স্থানীয় মানুষের আবেগে আগুন লাগানো, সংঘাত তৈরি করা এবং পরে নিজেদেরকে ভিকটিম হিসেবে উপস্থাপন করা। তারা সফল হয়েছে ঠিক এই জায়গায় কারণ তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে।

সামাজিক মাধ্যমে সার্জিস আলম সহ হাসনাত আব্দুল্লাহ এর লিখা “লং মার্চ টু গোপালগঞ্জ” শিরোনামের প্রচারণা সরাসরি উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই করা হয়েছিল।
বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জে গিয়ে ”মুজিব মুর্দাবাদ” স্লোগান দেওয়া শুধুমাত্র রাজনৈতিক স্লোগান নয় এটি মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় আবেগের উপর আঘাত।
এই পরিকল্পিত উস্কানি ছিল এমন একটি পদক্ষেপ, যার ফলাফল সহিংসতাই হওয়ার কথা।

ঘটনার পর যখন স্থানীয় মুক্তিযোদ্ধ প্রেমীরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে নেমে আসে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে।এবং এতে মুজিব প্রেমী অনেকে প্রাণ হারায়।

এনসিপির উস্কানি ছাড়া কি গোপালগঞ্জে রক্ত ঝরতো? না।
এখানে সরকার কেও জবাবদিহিতা করতে হবে কারন এখানে আরও দুঃখজনক বিষয় হলো, যারা জনগণকে উস্কে দিলেন, তারা নিজেরা সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সুরক্ষিত থেকে ঘটনাস্থল ত্যাগ করেছেন।অপরদিকে অন্যদের গুলি করে হত্যা করা হলো?

গণতন্ত্র মানে মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতার নামে ঘৃণার রাজনীতি ছড়ানো দেশের জন্য বিষ। গোপালগঞ্জের ঘটনায় এনসিপি উস্কানির রাজনীতি করেছে, আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে, এবং সরকার নৈতিক দায় এড়াতে পারে না।
বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য উস্কানিমূলক রাজনীতি ও একতরফা রাষ্ট্রীয় বলপ্রয়োগ দুটোকেই না বলতে হবে।

এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।