আর নয় ভয় পাওয়া আর নয় রক্ত চক্ষু কে ভয় পাওয়া।আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?কবিতার এই লাইনটার মতো আমরা এক হয়েছি।আমার মাতৃভুমি কে রক্ষায় আমরা এক হয়েছি,বাংলাদেশে আওয়ামীলীগ সরকার অধ্যায়ের পর যারা এখন শাসন করছে তারা বাংলাদেশকে আজ মৃত্যু উপত্যকায় পরিণিত করেছে।
গোপালগঞ্জের রক্তাক্ত প্রতিচ্ছবি, মাইলস্টোনের কান্না, আর সারাদেশজুড়ে চলা মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আজ একসাথে কাঁদলাম, দাঁড়ালাম, এবং গর্জে উঠলাম।
সকল ভেদাভেদ ভুলে, রাজনৈতিক মতপার্থক্যের উর্ধ্বে উঠে — আমরা এক হয়েছি একটাই দাবিতে:
“অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, ন্যায় ও স্বাধীনতা রক্ষার পক্ষে দাঁড়ানো!”
যুক্তরাজ্য ছাত্রলীগ এর উদ্যোগে আজকের এই জমায়েতে, প্রতিটি কণ্ঠ যেন ছিল এক একটি আগুনের ফুলকি।
আমরা বলেছি “আমরা আর চুপ থাকবো না!”
আমরা প্রমাণ করেছি “ভয়কে হার মানানো যায়, যদি আমরা এক হই!”
আজকের এই সমাবেশ কেবল একটি প্রতিবাদ নয়, এটি ছিল প্রতিশ্রুতি যে আমরা স্বৈরাচার, দখলদারিত্ব, আর মানবতা-লঙ্ঘনের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবো।
আমাদের জন্মভূমি, আমাদের সম্মান, আমাদের ন্যায়বিচার এগুলি বিকিয়ে দেওয়ার নয়, রক্ষা করার শপথ নেবার সময় এখন!
✊ ভয় নয়, প্রতিরোধই হোক পরিচয়!
🔊 স্বাধীনতা আমাদের অধিকার, অপরাধ নয়!
🕊️ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকের এই আওয়াজই ইতিহাসের পাথেয় হবে।

