ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আত্মহত্যা
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইতিহাস
  9. ইলিশ মাছ
  10. উচ্চ বাজার দর
  11. উপহার
  12. এনসিপি
  13. কাজী নজরুল ইসলাম
  14. কারামুক্তি
  15. কুমিল্লা

শ্যামলীতে যুবকের কাছ থেকে যেভাবে ছিনতাই করে দুর্বৃত্তরা

আরাফাত খলিল
জুলাই ১২, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর শ্যামলীতে শুক্রবার ভোরে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবককে রাস্তায় চাপাতির আঘাতের ভয় দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নিয়েছে তিন ছিনতাইকারী। চাপাতি দিয়ে যুবককে বারবার মারতে যায় তারা। এমনকি তার পায়ের স্যান্ডেল জোড়াও ছিনিয়ে নিয়ে এক ছিনতাইকারী পায়ে দেয়। ছিনতাইয়ের এই দৃশ্য ঘটনাস্থলের পাশের সিসিক্যামেরার ফুটেজে ধরা পড়ে। সেটি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যুবকের বাসা শ্যামলী দুই নম্বর সড়কে। বাসা নম্বার ১৫২। ওই রোডেই শুক্রবার ভোরে তিনি ছিনতাইয়ের শিকার হন। তার বাসায় যোগাযোগ করা হয়েছে।ভিডিতে দেখা যায়, এক যুবক ছাতা মাথায় দিয়ে সড়কের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তার পেছন দিক থেকে একটি মোটরসাইকেল আসে, তাতে চালক ছাড়াও দুজন বসা ছিলো। মোটরসাইকেলটি যুবকের পাশে গতি কমিয়ে দেয়, এ সময় মাথায় হেলমেট পরা এক চিনতাইকারী নেমে যুবকের পথ আগলে ধরে। হাতে থাকা চাপাতি দিয়ে যুবককে আঘাত করতে উদ্যত হয়। কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলে থাকা আরেকজন চাপাতি নিয়ে এসে তরুণের সঙ্গে যোগ দেয়। তার হাতেও চাপাতি। সে প্রথমে যুবকের হাত থেকে ছাতাটি কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে তার কাঁধে ঝুলানো ব্যাগটি ছিনিয়ে নেয়। এরই মধ্যে তাদের মোটরসাইকেলটি ঘুরিয়ে এনে সেখানে দাঁড়ায় চালক।

ভিডিতে আরও দেখা যায়, চাপাতি দিয়ে আঘাতের ভয় দেখিয়ে যুবকের টি-শার্ট খুলতে বলে তারা। সেটি খোলার পর প্যান্টের পকেটসহ তার শরীর তল্লাশি করা হয়। তার পায়ের স্যান্ডেল দুটিও নিয়ে নেয় ছিনতাইকারীরা। ৪০ সেকেন্ডে মধ্যে ছিনতাই করে তারা যেদিক দিয়ে এসেছিলে সেদিকে মোটরসাইকেল নিয়ে চলে যায়।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।