ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আত্মহত্যা
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইতিহাস
  9. ইলিশ মাছ
  10. উচ্চ বাজার দর
  11. উপহার
  12. এনসিপি
  13. কাজী নজরুল ইসলাম
  14. কারামুক্তি
  15. কুমিল্লা

মে মাসে ধর্ষণ-নির্যাতনের শিকার ২৫৯ জন : বাংলাদেশ মহিলা পরিষদ

আরাফাত খলিল
জুন ৩, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

দেশে গত মে মাসে অন্তত ২৫৯ জন নারী ও কন্যা ধর্ষণসহ বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১৪৫ জন কন্যা এবং ১১৪ জন নারী রয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের সংরক্ষিত তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

মঙ্গলবার (৩ জুন) সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, মে মাসে ৫৯ জন কন্যা ও ১৩ জন নারীসহ মোট ৭২ জন ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে ৮ জন কন্যাসহ ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

ধর্ষণের পর ৩ জন কন্যাসহ ৪ জনকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ৩ জন কন্যা। এ ছাড়া ২২ জন কন্যাসহ ২৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

যৌন সহিংসতার শিকার হয়েছে ২২ জন। এর মধ্যে ১৩ জন কন্যাসহ ১৫ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে, ২ জন কন্যা উত্ত্যক্তকরণের শিকার হয়েছে এবং উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ২ জন কন্যা।

এ ছাড়া ৩ জন সাইবার সহিংসতার শিকার হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন কারণে ১২ জন কন্যা ও ৩৪ জন নারীসহ মোট ৪৬ জনকে হত্যা করা হয়েছে। আরো ২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৬ জন কন্যা ও ১৬ জন নারীসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ছাড়া ৮ জন কন্যাসহ ১৫ জন আত্মহত্যা করেছে।সুত্র:কালের কন্ঠ পত্রিকা।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।