‘ ভুল ট্রেনে ওঠা নারীকে টাঙ্গাইলে দলবেঁধে ধর্ষণ ‘ মানবজমিন পত্রিকার শিরোনাম।
এ খবরে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন যুবতী। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রথমে আসেন ঢাকার বিমানবন্দর স্টেশনে।
সেখান থেকে উঠতে চাইছিলেন চট্টগ্রামগামী কোনো ট্রেনে। কিন্তু তিনি ভুলে উঠে পড়েন উত্তরবঙ্গগামী ট্রেন দ্রুতযান এক্সপ্রেসে।
ট্রেনে উঠেই তিনি ঘুমিয়ে পড়েন। ঘণ্টা দেড়েক পর ঘুম ভাঙলে যাত্রীদের কাছে জানতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন। সামনে টাঙ্গাইল স্টেশন।
যাত্রীদের পরামর্শে সেখানে নেমে যান ওই যুবতী। চট্টগ্রাম যাওয়ার জন্য তিনি রেলওয়ে পুলিশের সহায়তা চান। কিন্তু তিনি ঢাকা বা চট্টগ্রামের কোনো ট্রেনে উঠতে পারেননি।
বরং স্টেশন এলাকায়ই গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকার দুলাল চন্দ্র, সজীব খান এবং রুপু মিয়া।
তারা সবাই পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
আর এতেই সমালোচনা আরো তীব্র হচ্ছে বর্তমান ইন্টেরিম সরকারের শাসন আমল ঘিরে।দেশের মানুষের কোনো নিরাপত্তাই যেনো নাই কোথাও।যার যা ইচ্ছে সে সেভাবেই করছে।আজকে দেশের নারীরা যেখানে সেখানে ধর্ষণের স্বীকার হচ্ছে।

