ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আন্তর্জাতিক
  6. আহত
  7. ইতিহাস
  8. ইলিশ মাছ
  9. উচ্চ বাজার দর
  10. উপহার
  11. এনসিপি
  12. কারামুক্তি
  13. কুমিল্লা
  14. কুমিল্লা প্রতিনিধি
  15. খেলা
আজকের সর্বশেষ খবর

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় ছাত্রলীগ নেতা

আরাফাত খলিল
নভেম্বর ১৩, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় অংশ নিয়েছেন মো. সুমন নামের এক ব্যক্তি। তিনি ইতিপূর্বে বাংলাদেশের বৃহত সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গিয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটায় প্যারোলে মুক্তি পেয়ে দড়ি সোনাকান্দা মোড়ে পুলিশি পাহারায় জানাজায় অংশ নেন তিনি।

এলাকাবাসী ও স্বজনেরা জানান, বন্দর থানার পুলিশ বৈষম্যবিরোধী বিস্ফোরকের মামলায় সম্পৃক্ত থাকার সন্দেহে গত বৃহস্পতিবার রাতে সুমনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এ ঘটনায় সুমনের অন্তঃসত্ত্বা স্ত্রী হাফেজা বেগম অসুস্থ হয়ে পড়লে তাঁকে শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি সন্তান প্রসব করেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে নবজাতক এবং একই দিন রাত আটটায় তাঁর স্ত্রী হাফেজা বেগমের মৃত্যু হয়।

সোমবার বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি প্রহরায় নিজের বাড়িতে যান। এ সময় তিনি ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। বিকেল পাঁচটায় স্ত্রী ও নবজাতক পুত্রসন্তানের জানাজায় অংশগ্রহণ করেন তিনি। দাফন শেষে তাঁকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত বিভিন্ন সংবাদ মাধ্যম কে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সুমন তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছিলেন। জানাজা শেষে তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

শুধুমাত্র ছাত্রলীগ নেতা হওয়ার কারণে এভাবে সবাইকে জেল,হত্যা,গুম করা হচ্ছে যেটা খুবই দুঃখজনক।বাংলাদেশের কোথাও আজ স্বাধীনতা নেই।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।