ঢাকামঙ্গলবার , ১৭ মে ২০২২
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আত্মহত্যা
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইতিহাস
  9. ইলিশ মাছ
  10. উচ্চ বাজার দর
  11. উপহার
  12. এনসিপি
  13. কাজী নজরুল ইসলাম
  14. কারামুক্তি
  15. কুমিল্লা

কুমিল্লায় শিশু হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

আরাফাত খলিল
মে ১৭, ২০২২ ৪:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার মনোহরগঞ্জে সিমু আক্তার নামের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার হাতিমারা পূর্বপাড়া তা’লীমুল কোরআন নূরানী মাদরাসার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন হাতিমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ফজলুর রহমান, স্থানীয় তা’লীমুল কোরআন নূরানী মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান শামীম, নূরুন্নবী মেম্বার, মোস্তফা কামাল, কাজী আবু তাহের প্রমুখ। মানববন্ধনে স্কুল, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামে নিজ বাড়িতে সিমু আক্তার (১০) নামের শিশুকে ধর্ষণের পর এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সিমু ওই গ্রামের কৃষক সাইদুল হকের মেয়ে। সে স্থানীয় হাতিমারা মাদরাসার ছাত্রী ছিল। ঘটনার সময় তার বাবা-মাসহ পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।