কুমিল্লা নগরীতে নিজ এলাকার কিছু স্থানীয়বিএনপি জামায়তের সন্ত্রাসীদের দ্বারা মারধরের শিকার হয়েছেন আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ। আজ রোববার দুপুরে নগরের ছোটরা পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে।
আবদুল হামিদ নগরীর ২নং ওয়ার্ড (ছোটরা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদর আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহা উদ্দিনের কর্মী ছিলেন।
আওয়ামী সরকার পতনের পর বেশ কিছুদিন তিনি পলাতক থাকলেও সম্প্রতি মামলার জামিন নিতে আইনানুগ ব্যবস্থা নেন। রোববার তার আদালতে যাওয়ার কথা ছিল।খবর পেয়ে এলাকার সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে মারধর এর স্বীকার হোন তিনি।ঘটনার একটি ছবিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, খালি শরীরে আহত হামিদ মাটিতে বসে আছেন। পাশে এলাকার লোকজন অবস্থান করছেন।এমতাওবস্থায় ওনাকে আবার পুলিশের হাতেও তুলে দেন তারা।যেটা খুব’ই নেক্কারজনক বলে দাবি করছেন এলাকার মানুষ।আর এভাবেই আওয়ামীলীগের কর্মীদের শেষ করে দিচ্ছেন বিএনপি সন্ত্রাস।

