ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আন্তর্জাতিক
  6. আহত
  7. ইতিহাস
  8. ইলিশ মাছ
  9. উচ্চ বাজার দর
  10. উপহার
  11. এনসিপি
  12. কারামুক্তি
  13. কুমিল্লা
  14. কুমিল্লা প্রতিনিধি
  15. খেলা
আজকের সর্বশেষ খবর

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

আরাফাত খলিল
জুলাই ৪, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা খোকন মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোর ৫টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর নাজির মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন মিয়া পাচঁথুবী ইউনিয়নের মৃত ইউনুস মিয়ার ছেলে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি নেতা খোকন মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার বাড়ি থেকে একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাকে থানায় হস্তান্তর করার পর অস্ত্র আইনে মামলা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার খোকন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।