ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আত্মহত্যা
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইতিহাস
  9. ইলিশ মাছ
  10. উচ্চ বাজার দর
  11. উপহার
  12. এনসিপি
  13. কাজী নজরুল ইসলাম
  14. কারামুক্তি
  15. কুমিল্লা

প্রেস সচিবের ‘নির্দেশনা’ অনুসরণ করছি: বত্রিশে দাঁড়িয়ে ওসি

আরাফাত খলিল
আগস্ট ১৫, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়ে কয়েকজন মারধর ও হেনস্তার শিকার হলেও পুলিশ বলছে, তারা সরকারের প্রধান উপদেষ্টার ‘প্রেস সচিবের নির্দেশনা’ মোতাবেক কাজ করছেন।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ৫০তম বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে শুক্রবার ৩২ নম্বর সড়কে বেশ কয়েকজন মারধর ও হেনস্তার শিকার হন। তাদের মধ্যে এক রিকশাচালকও রয়েছেন। তিনি বেলা ১১টার দিকে আসেন ফুলের তোড়া নিয়ে, যার ওপর কাগজে লেখা ছিল ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস’।
তাকে দেখার সঙ্গে সঙ্গে পুলিশের উপস্থিতিতেই স্থানীয় বিএনপি ও ছাত্রদলের স্লোগান দেওয়া লোকজন তার ওপর হামলা চালিয়ে মারধর করে। একজন লাফ দিয়ে গিয়ে তার হাত থেকে ফুলের তোড়াটি কেড়ে নেন। চলে মারধর, ভাঙচুর করা হয় তার রিকশাটিও। এসময় কান্নায় ভেঙে পড়েন ওই রিকশাচালক।

আজিজুর রহমান নামের ওই রিকশাচালক পরে বলেন, তিনি যাত্রাবাড়ী থেকে এসেছেন। চারশ টাকা দিয়ে ফুলের তোড়াটি কিনেছেন।

“আমার অনেক কষ্টের টাকা, আমি দুই বছর ঢাকা শহরে রিকশা চালাই। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি জন্যি এহানে আইছি।”

এর আগে আওয়ামী লীগের কর্মী সন্দেহে এক নারীকেও হেনস্তা করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

যারা আজকে বাংলায় কথা বলছে বাংলার স্বাধীনতা উপভোগ করছে তারাই আজ বাংলা ভাষার জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে দিচ্ছে না।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।