ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আত্মহত্যা
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইতিহাস
  9. ইলিশ মাছ
  10. উচ্চ বাজার দর
  11. উপহার
  12. এনসিপি
  13. কাজী নজরুল ইসলাম
  14. কারামুক্তি
  15. কুমিল্লা

বাড়িছাড়া আ.লীগ নেতার বাড়িতে ডাকাতদের লুটপাট

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৮, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ
Link Copied!

গত বছরের ৫ আগস্টের পর বাড়িছাড়া মানিকগঞ্জের এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ১৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা লুটে নেয়। মঙ্গলবার রাতে সদর উপজেলার শানবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়িটি উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানজিদ আহমেদ সুমনের। তিনি ৫ আগস্টের পর থেকে দেশের বাইরে নিজের জীবন বাঁচাতে বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের ভয়ে বিদেশে আছেন বলে জানিয়েছেন তাঁর বাবা কাঠ ব্যবসায়ী রাজা মিয়া। তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে ১২-১৪ জন মুখোশধারী ডাকাত গ্রিল কেটে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারা দ্বিতীয় তলায় কক্ষে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। পরে তারা আলমারি ভেঙে ১৮ ভরি স্বর্ণালংকার ও কাঠ কেনার জন্য টিটি করা বাবদ রাখা ১২ লাখ টাকা লুটে নেয়।

সংবাদ পেয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ। তিনি বলেন, ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলেছি। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত তারা কোনো অভিযোগ দেয়নি।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।