ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আন্তর্জাতিক
  6. আহত
  7. ইতিহাস
  8. ইলিশ মাছ
  9. উচ্চ বাজার দর
  10. উপহার
  11. এনসিপি
  12. কারামুক্তি
  13. কুমিল্লা
  14. কুমিল্লা প্রতিনিধি
  15. খেলা
আজকের সর্বশেষ খবর

“আইয়ামে ইউনুসিয়া”পাঁচ মাসের ভয়ঙ্কর অপরাধচিত্রে বিপর্যস্ত বাংলাদেশ

আরাফাত খলিল
জুন ৩০, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

“আইয়ামে ইউনুসিয়া”: পাঁচ মাসের ভয়ঙ্কর অপরাধচিত্রে বিপর্যস্ত বাংলাদেশ।
বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সামাজিক বাস্তবতা এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। গত ৫ মাসে দেশজুড়ে ঘটে যাওয়া নানা অপরাধের চিত্র বিশ্লেষণ করলে বোঝা যায়, রাষ্ট্রীয় শাসনব্যবস্থা এক গভীর অনিয়ম ও অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে। আর এই সংকটকালকে অনেকে ব্যঙ্গার্থে আখ্যা দিচ্ছেন “আইয়ামে ইউনুসিয়া”—একটি সময়কাল, যেখানে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, বিচারহীনতা এবং অরাজকতা যেন সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে।

পরিসংখ্যানভিত্তিক অপরাধচিত্র (গত ৫ মাস):

হত্যা মামলা: ১৫,৬৭৫ টি

নারী ও শিশু নির্যাতনের মামলা: ৯,১০০ টি

ডাকাতি ও দস্যুতার মামলা: ১,১৩৯টি

অপহরণের মামলা: ৪৩৬টি

চুরি-হিসংতার মামলা: ৪৯,২৫৫ টি

খুন- ৭২ হাজার এর অধিক।

এই সংখ্যাগুলো শুধুমাত্র নথিভুক্ত মামলার হিসাব—অগণিত ঘটনা থেকে যায় আড়ালে, লজ্জা, ভয়, কিংবা প্রশাসনের প্রতি অবিশ্বাসের কারণে।

‘আইয়ামে ইউনুসিয়া’ নামকরণের তাৎপর্য

“আইয়ামে জাহিলিয়া” থেকে অনুপ্রাণিত হয়ে এই নামকরণটি এসেছে। জনগণের দাবী, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস বর্তমানে যে রাজনৈতিক ও আর্থিক দখলদারিত্বের ভূমিকায় অভিনয় করছেন, তা যেন একটি ভয়াবহ স্বৈরতান্ত্রিক সময়ের সূচনা করেছে—যেখানে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে, আইনের শাসন বিলুপ্ত, আর জনগণের নিরাপত্তা একেবারে ভূলুণ্ঠিত।

ভয়াবহ বাস্তবতার প্রতিফলন:

এই সময়ে নারী ধর্ষণের ঘটনা যেমন সামাজিক প্রতিরোধ ছাড়াই বাড়ছে, শিশুদের ওপর সহিংসতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, পত্রিকার পাতা রক্তাক্ত তথ্যের ভারে ভারাক্রান্ত আর ডাকাতি-দস্যুতা যেন মাফিয়া রাজনীতির ছত্রছায়ায় রীতিমতো ‘শিষ্টাচার’ হয়ে উঠেছে।

সরকারি বাহিনী ও প্রশাসন যেন এ সব দেখেও না দেখার ভান করে চলেছে। রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এদিকে সাধারণ জনগণ ন্যায়বিচার হারিয়ে হতাশায় ডুবে আছে। ইউনুসের এই নিকৃষ্ট অপশাসন থেকে মুক্তি পেতে সাধারণ জনগণ এখন আকাশে বাতাসে ফরিয়াদ তুলেছে।

“আইয়ামে ইউনুসিয়া” কেবল একটি শব্দবন্ধ নয়—এটি হলো রাষ্ট্র ও জনগণের মাঝখানের এক গভীর বিচ্ছিন্নতার উপাখ্যান।
এটি সেই সময়, যেখানে নোবেল বিজয়ীর মুখোশে লুকিয়ে থাকা লোভ ও ক্ষমতার জাল দেশকে গ্রাস করছে।
এটি সেই সময়, যেখানে আইন নেই, শাসন নেই, মানবতা নেই—আছে শুধু ভয়, রক্ত, এবং প্রতিদিনের বিচারহীন মৃত্যু।

বাংলাদেশ কি এই অন্ধকার থেকে আলোয় ফিরবে? নাকি ‘আইয়ামে ইউনুসিয়া’ হবে একটি দীর্ঘ, নির্দয় অধ্যায়? জনগণকে এখনই এই সিদ্ধান্ত নিতেই হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।