দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে আগামীকাল সোমবার (২১ জুলাই) ফেনীতে পথসভা করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। শহরের ট্রাংক রোডস্থ ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ও পরে মহিপালে আরেকটি পথসভার পরিকল্পনা রয়েছে দলটির।
তবে ক্ষমা না চাইলে নবগঠিত এ দলটির নেতাকর্মীদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলার সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সোহাগ নুর। আওয়ামী লীগ ঘোষিত হরতালের প্রতিবাদে রবিবার (২০ জুলাই) সোনাগাজী জিরো পয়েন্টে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় ছাত্রদলের নেতা সোহাগ নুর বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার থেকেও বয়সে ছোট। কিন্তু আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য, গুম হওয়া নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কক্সবাজারের পথসভায় তার বক্তব্য অত্যন্ত ঘৃণিত ছিল, আমরা এর নিন্দা জানাই। এই বক্তব্যের জন্য যদি এনসিপি ক্ষমা না চায় তবে তাদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘এ দেশ জাতীয়তাবাদীর দেশ, এদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ, বেগম খালেদা জিয়ার দেশ, দেশনায়ক তারেক রহমানের দেশ।
ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, ‘ছাত্রদল নেতা সোহাগের বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
মূলত আওয়ামী সরকারের ক্ষমতা চলে যাওয়ার পর শুরু হয়েছে কাঁদা ছোড়াছুড়ি।দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত খারাপের দিকে এগুচ্ছে।এভাবে চলতে থাকলে দেশ কয়দিন পরে হয়ে যাবে পাকিস্তান।যেখানে গত ষোলো বছর মানুষের মধ্যে কোনো হানাহানি ছিলো না,কোনো যুদ্ধ ছিলো না সেখানে আজ বাংলাদেশের প্রতিটা যায়গায় শুধু হামলা মামলার খবর শুনা যায়।

