ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আন্তর্জাতিক
  6. আহত
  7. ইতিহাস
  8. ইলিশ মাছ
  9. উচ্চ বাজার দর
  10. উপহার
  11. এনসিপি
  12. কারামুক্তি
  13. কুমিল্লা
  14. কুমিল্লা প্রতিনিধি
  15. খেলা
আজকের সর্বশেষ খবর

সারাদেশে বিশেষ অভিযানের নামে গ্রেপ্তার ১৬৬২ আওয়ামীলীগ কর্মী

আরাফাত খলিল
আগস্ট ২৮, ২০২৫ ৫:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।যাদের মধ্যে আওয়ামীলীগের কর্মী সমর্থিত সবাই।এ ছাড়া, অন্যান্য ঘটনায় ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রাতে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬২১ জনসহ মোট এক হাজার ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহাদাত হোসেন আরও জানান, অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।