ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আন্তর্জাতিক
  6. আহত
  7. ইতিহাস
  8. ইলিশ মাছ
  9. উচ্চ বাজার দর
  10. উপহার
  11. এনসিপি
  12. কারামুক্তি
  13. কুমিল্লা
  14. কুমিল্লা প্রতিনিধি
  15. খেলা
আজকের সর্বশেষ খবর

অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বিএনপির অনুষ্ঠানে প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন জিয়ারা খাতুন রোজি নামে এক শিক্ষক। তিনি অষ্টমীর ইউনিয়নের চর মুদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় উঠেছে।

সোমবার ছিল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল ১০টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এমন কথা বলে মোবাইল ফোনে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনের কাছ থেকে মৌখিক ছুটি নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়ারা খাতুন রোজি। বেলা ১১টার দিকে তাকে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার সামনের সারিতে দেখা যায়।
এ-সংক্রান্ত ছবি ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনা হয়। বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছেন, সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ছুটি নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া সরকারি শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ ধরনের কাজ সরকারি চাকরিজীবীর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে।

উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার জানান, শিক্ষক জিয়ারা খাতুন রোজি জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়ারা খাতুন রোজি ছুটি নিয়ে দলীয় প্রোগ্রামে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, চাকরিবিধি অনুযায়ী কাজটি ঠিক হয়নি। আগামী ৬ মাসের মধ্যে চাকরি বা রাজনীতি যে কোনো একটি বেছে নেবেন বলে জানান তিনি।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, শিক্ষক জিয়ারা খাতুন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক জানতে পেরে প্রমাণসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। জেলা অফিস তার বিষয়ে ব্যবস্থা নেবে।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।