ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অন্তবর্তী সরকার
  2. অপরাধ
  3. অর্থনীতি ডেস্ক
  4. অস্ত্র
  5. আত্মহত্যা
  6. আন্তর্জাতিক
  7. আহত
  8. ইতিহাস
  9. ইলিশ মাছ
  10. উচ্চ বাজার দর
  11. উপহার
  12. এনসিপি
  13. কাজী নজরুল ইসলাম
  14. কারামুক্তি
  15. কুমিল্লা

সরকারি অফিসে জামায়াতের কার্যালয়!

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি সরকারি কার্যালয়ে সাইনবোর্ড টানিয়ে জামায়াতে ইসলামীর নেতারা কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে। দু-তিন মাস ধরে উপজেলা সদরে অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত সরকারি একতলা পাকা ভবনে কার্যালয় বানিয়ে দলটির নেতারা বসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম।

স্থানীয়রা জানান, কার্যালয়টিতে উল্লাপাড়া পৌর জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের সাইন বোর্ড লাগানো হলেও উপজেলার নেতাকর্মীরাই নিয়মিত সেখানে আসেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, ১৫ থেকে ২০ বছর যাবৎ ভবনটি পরিত্যক্ষ অবস্থায় ছিল। দুই-তিন মাস আগে ভবনের দুটি কক্ষ সংস্কার করে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বসেন।

অথচ সরকারী যায়গায় সংস্কার করার দায়িত্ব কোনো সাধারণ মানুষের আছে কিনা সেটা প্রশ্নসাপেক্ষ!দিনে দিনে মানুষ’কে বোকা বানিয়ে নিজেদের আধিপত্যকে বিস্তার করে চলছে জামায়াত,আর তার বড় উদাহরণ হলো এই সরকারী যায়গা দখল করে নিজেদের বলে চালিয়ে নেওয়া।

এ দিকে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ওই ভবনটি অনেক দিন যাবত পরিত্যক্ত অবস্থায় ছিল। সম্প্রতি পরিষ্কার-পরিছন্ন ও সংস্কারের পর সেখানে জামায়াতের ইসলামীর সাইন বোর্ড লাগিয়ে তারা ব্যবহার করছেন। এর বাইরে আমার কিছু জানা নেই।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি আমার জানা নেই। দ্রুত খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।